সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০১১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

খুব কষ্ট হয় ওদেরকে দেখে

আবারো লিখতে বসলাম আমাদের দেশের সংস্কৃতি নিয়ে।(ভাবটা এমন যে আমি ছাড়া আর কেউ নাই এটাকে বাঁচানোর জন্য!খিক খিক...)এবার অবশ্য একটা ব্যাতিক্রমি ব্যাপার নিয়ে বলতে চাই- আমাদের দেশের হয়ে যাওয়া ট্রাই নেশন মেগা শো নিয়ে... কিছুদিন ধরেই দেখছিলাম যেখানে সেখানে ফালায়া মারতেসে- ভয়ের কিছু নাই, পোস্টারগুলো মাটিতে ফালায়া আঠা মারতেছিল,তারপরে দেওয়ালে লাগানো হয়েছে।তা তে দেখলাম বলিউডের সালমান, ক্যাট্রিনা কাইফ, অক্ষয়, প্রিতম আরো কে কে যেন পারফর্ম করবে সাথে আমাদের দেশের ও শ্রীলঙ্কান শিল্পিরা। পোস্টারে অনেক খুঁজেও পেলাম না আমাদের দেশের কারা সেখানে পারফর্ম করবে। ভাবলাম হয়ত চমক-টমক থাকবে আরকি... টিকিটের রেট দেখে যথারীতি আমার দাঁতে দাঁত লেগে যাওয়ার উপক্রম ! ২৫০০০ টাকা পর্যন্ত লেখা আছে আর তার পরেরগুল তে লেখা “কল ফর ডিটেইলস”... টিভি তে অনুষ্ঠানটি দেখার সৌভাগ্য(নাকি দূর্ভাগ্য!)হল। আমি মনে হয় প্রথমটুকু মিস করেছিলাম যে কারনে দেখলাম স্টেজ খালি মানে বাংলাদেশের আর শ্রীলঙ্কান পারফরমেন্স শেষ...বাংলাদেশের কিরণ চন্দ্র রায় (অদ্ভুত সুন্দর কন্ঠ) আর ফরিদা পারভিন (পল্লীগীতির রানী) নাকি পারফর্ম করেছেন। তাদের সাথে আ...