আমাদের কিছু কথা বার বার লিখব লিখব করেও লেখা হয়ে উঠছিল না, অবশেষে চান্স পেলাম- আমরা বাঙালি ?! নাকি বাংলাদেশি ??!! এই বিতর্ক এখনো চলছে স্বাধীনতার ৪০ বছর পরেও- আমাদের প্রথম সফল ২ রাষ্ট্রনেতা শহীদ হয়েছেন কিছু পিশাচের হাতে যাদের কে এখনো আমরা পুরোপুরি শাস্তি দিতে পারিনি...জাতি হিসাবে আমরা এখনো বড়াই করি অতীত নিয়ে...ভবিষ্যত নিয়ে আমাদের মাথাব্যথা আমরা সারাই ভেজাল ওষুধ দিয়ে... আমরা বাঙালি-নাকি বাংলাদেশি এটা নিয়ে ক্যাচাল করার অর্থ অনেকটা আমি কি আমার বাবার নাকি মা-র সন্তান সেইরকম আরকি...কিন্তু তারপর ও এটা নিয়ে আমাদের নেতা নেত্রীর ঘুম হারাম হয়ে যায়...মানুষগুলোর বেইল নাই নাম নিয়ে টানাটানি...বাঙ্গালি বা বাংলাদেশী নিয়ে কত গুলো পর্যবেক্ষণ আছে আমার কাছে...(উইকিলিক্স এ প্রকাশ পায় নাই কেন সেটা নিয়ে এখনও উচ্চপর্যায়ের তদন্ত চলছে তবে আমি নিশ্চিত এটা সরকারের বা বিরোধী দলের হীন ষড়যন্ত্র !!!) আমরা ভীষন অলস জাতি- এ কথাটা আমরা স্বীকার করি আর নাই করি, আমরা যে কাজে কয়েক ঘন্টা ব্যয় করলেই পারি, সেটা করতে কয়েক সপ্তাহ বা কয়েক মাস অতিক্রম করতে দ্বিধা করি না (সরকারি অফিস দ্রষ্টব্য !) দুর্নীতি...
This is my mind dessert. After a while of time i feel keyboard hungry to express a few thoughts and now i think i can share them and preserve them as well. Might be one day this will become an asset for me.