সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০১০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জীবন সস্তা আমার দেশে...

আমি জানিনা আমাদের সার্কেলের মধ্যে কয়জন সক্রিয় অথবা নিষ্ক্রিয় জীবনের রাজনীতিতে, কিন্তু আমি একটি জিনিষ নিশ্চিত জানি আর তা হল আমাদের দেশে জীবন খুব ই সস্তা ! বিশ্বাস হচ্ছে না? আসুন দেখি বিশ্বাস করাতে পারি কিনা? ধরুন কোন মার্ডার কেসের আসামী । একদম সরাসরি কুপায়া মারসে কাউকে...সমস্যা নাই। টাকা ঢালতে হবে কিছুটা...অন্য কোন লোক এসে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেই স্বীকার করে নিবে যে সে খুন করেছে।শুধু সে না, তার পরিবারের ১৪ জেনারেশন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে স্বাক্ষ্য দেবার জন্য যে ঐ লোক ই খুন টা করেছে।  কার মুল্য এখানে বেশি? যে খুন হয়েছে? যে খুন করেছে নাকি যে খুনী বলে স্বীকার করল? দুই পক্ষের গুতাগুতি...।প্রতিপক্ষকে কেচকি মাইর দেওয়ার জন্য কোন পথ ই খোলা নাই।শুরু হয়ে গেল মারামারি...নিজের পক্ষের এক লোককে মেরে লাশ বানায়ে রটিয়ে দেওয়া হল অমুক মেরেছে ! আর যাবে কোথায়? কেস শেষ ?...না...হয় নাই শেষ ! প্রতিপক্ষ তুমুল উতসাহের সাথে আরেকটি পালটা লাশ জোগাড় করে শুরু করে দিল আবার নতুন করে... পাবলিক ইউনিভারসিটির হল দখল হবে...।সারা রাত গোলাগুলি তে বাইরের কেউ ভেবে বসতে পারে আবার যুদ্ধ শুরু হয়ে...

একটি আহত দেশ

একটি আহত দেশ নিজেকে চেনাই সোনালী অতীতের অশ্লীল গর্বে সভ্যতার শ্রেষ্ঠত্ব প্রমাণ করি আমি স্বদর্পে কোটি মানুষের জন্য বাধ্যতামূলক আঁধারের পথ লাশের উপরে দাঁড়িয়ে লুকাই নিজের ক্ষত ভুলে যাই সব নীতি ধর্মের নোংরা চাদরে অপদেবতা যেন থাকেন তুষ্ট আমার পরম আদরে ক্রয়যোগ্য সমাজপ্রভুর প্রাচুর্যের স্তুপের ওপাশে বধির হয়ত কোন নির্যাতিতার গলিত লাশে অপরিনত ভ্রুণকে শিশু নামে ডেকে বিভ্রান্ত করার এই অপপ্রয়াস কাকে? গনতন্ত্রের নামে এই পারিবারিক রাজপ্রথায় আর কতজন শহীদ হবে নিরব ব্যাথায়? যে কুতসিত কদর্যের পশুটাকে থুথু দেই চরম ঘৃণা ভরে সে ত আমি ই শুধু আয়নার ওপাশে-

Poem for december

আমি কে? উত্তর দেবার জন্য হাজারো মানুষের ভীড়ে হারিয়ে যাই আবারো আমি- শত শ্রমিকের ঘামে ভিজে শত মানুষের চোঁখের জলে হাজারো মানুষের মিছিলের ধুলায় লক্ষ শহিদের রক্তে ভিজে আমি বার বার খুঁজি শুধু আমার পরিচয়... কে আমি? তপ্ত বালুর চরে, সবুজ ঘাসের ঘ্রাণে শ্যামল ছায়ায় কিংবা ভোরের শিশিরের বিন্দুতে যা খুঁজি- গাড়ীর সামনের পতাকার ভাঁজে ভবনের সুউচ্চ চূড়ায় আলোকিত রাজপথের কিনারে- আমি খুজি ভন্ড নেতার ভাষনে- জ্ঞানী অধ্যাপকের বিবৃতিতে পুরোহিত বা মুন্সীর আবেগে ছাত্রের হাতে বা চাকুরের চায়ের কাপে- আমি শুধু শুধু খুঁজি অবশেষে খুঁজে পাই নোংরা কাদায় মাখা- আমি বাংলাদেশের এক বাঙ্গালী

Shahrukh in dhaka? is it a waste or is it worth?

বলিউডের কিং খান শাহরুখ খান ঢাকাতে আসবেন এবং ১০ই ডিসেম্বর ২০১০ স্টেজ এ তুমুল পারফর্ম করে কোটি দর্শকের মন ভরিয়ে যাবেন যা হয়ত আজীবন মনে রেখে দেবার মত একটি স্মৃতি...সাথে আরো আসবেন রানী মুখার্জী, অর্জুন রামপাল এবং আরো অনেকে (বাংলাদেশের নায়ক গরু খান...থুক্কু শাকিব খান ও নাকি থাকবেন...)। সাধুবাদ জানাই আয়োজক অন্তর শোবিজ কে তাদের এমন বিশাল একটি ইভেন্ট আয়োজন করার জন্য। কিন্তু আমার চরিত্র যেমন, আমি ত এইখানেও খুচাইতে চাইব...আপনারা যারা এই ব্লগ পড়ছেন বা পড়বেন তাদের কাছে আমার অনুরোধ জাস্টিফাই নিজেরাই করে নিন। আমার প্রথম আপত্তি হল, ৩০০০টাকা মুল্যের টিকিট (যা কিনা সরবনিম্ন !) কিনে শাহরুখ কে আদৌ দেখা যাবে কি না? কারণ যারা এই টিকিট কাটবেন তারা হয়ত স্টেডিয়ামের গ্যালারী থেকে শুধু কিছু ছায়া দেখবেন। অন্যদিকে বাকি টিকিট এর মুল্য শুনে আমি টাশকি খেয়ে কাইত ! ১৫০০০টাকা একটি সাধারন টিকিট এর মুল্য কি করে হয় আমাদের দেশ এ? এর মানে দাঁড়ায় প্রায় ২১৫ডলার খরচ করলে শাহরুখ ও তার দলের কিছুটা কাছাকাছি থাকা যাবে। ২৫০০০টাকার টিকিট ও আছে... আমার প্রশ্ন হল, এত টাকা দিয়ে কারা টিকিট কাটবে ? যদি কাটে ও, তারা কি...

About the game named cricket and Bangladesh

Well, here i m once again. The brain is hurting like hell to puke out a few thoughts. Bangladesh a very dense country with more than 17 crore ppl in it has actually made no , i repeat, no progress in sports(yah yah ! SAFF games football...asian games blah blah, c'mon ! cut the cr@p and admit it...) till its independence...Except cricket. But the truth lies, what if there were more than 100 countries in the world playing cricket? do u urself think u r confident enough to say even then bangladesh had its chance to play in the world top level?If all the situations were like today, i would say "NO"... Now ask me why? Does bangladesh really have a true sportsman?! Let's define a sportsman...Err...not in the dictionary-wise way...a sportsman is a person who has a physical condition and structure to cope up with sports.Does our sports arena have so? yah, now they r grooming the national cricket players in camp like that.But what about our root level sports ? Everyone kno...

কিছু কথা দিয়ে শুরু...

অনেকদিন থেকেই ভাবছিলাম একটু একটু করে লেখালেখি করি নিজের মত করে।কোন কারণে নয়, শখের বশে অহেতুক কিছু কথা লিখে জীবনের একটা দলিল করে রাখার মত আরকি...কিন্তু কিছুতেই আর হয়ে ওঠে না।সেটাই স্বাভাবিক কারন আমার মত অলস মানুষ কম এ আছে। অবশেষে একদিন শুরু করে দিলাম তাহলে।দেখা যাক কতদিন চলে? মনের অনেক কথা , সামাজিক চিন্তা, নিজের মতামত কিংবা নিতান্তই আবোলতাবোল কিছু হয়ত লিখব। তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যেন কেউ আমার কথা তে আঘাত পেয়ে মাইন্ড না খায়...আমি কোন ব্যক্তি, প্রতিষ্ঠান,দল, গোষ্ঠি, সমিতি, জাতি, গোত্র, ধর্ম বা শ্রেনীকে কেন্দ্র করে, উপেক্ষা করে, কটাক্ষ করে, আঘাত করে, উদ্দেশ্য করে, ইঙ্গিত করে বা উস্কানী দিয়ে কিছু লিখবো না। তারপর ও যদি কেউ যদি আমার কোন পোস্ট দ্বারা মানসিক, সামাজিক, চারিত্রিক, বাহ্যিক, আন্তরিক (!), আর্থিক বা শারিরিক (!?) ক্ষতির সম্মুখীন হয়ে থাকে (যা জীবনেও সম্ভব না, হলেও মানবো না !) তাহলে তা তার ব্যক্তিগত ব্যাপার বলে বিবেচিত হবে কারণ এই ব্লগ শুধুমাত্র ভারসাম্যহীনদের ভারসাম্যের প্রচেষ্টামাত্র... সায়ন আনজীর ২০১০।