সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Shahrukh in dhaka? is it a waste or is it worth?

বলিউডের কিং খান শাহরুখ খান ঢাকাতে আসবেন এবং ১০ই ডিসেম্বর ২০১০ স্টেজ এ তুমুল পারফর্ম করে কোটি দর্শকের মন ভরিয়ে যাবেন যা হয়ত আজীবন মনে রেখে দেবার মত একটি স্মৃতি...সাথে আরো আসবেন রানী মুখার্জী, অর্জুন রামপাল এবং আরো অনেকে (বাংলাদেশের নায়ক গরু খান...থুক্কু শাকিব খান ও নাকি থাকবেন...)। সাধুবাদ জানাই আয়োজক অন্তর শোবিজ কে তাদের এমন বিশাল একটি ইভেন্ট আয়োজন করার জন্য।

কিন্তু আমার চরিত্র যেমন, আমি ত এইখানেও খুচাইতে চাইব...আপনারা যারা এই ব্লগ পড়ছেন বা পড়বেন তাদের কাছে আমার অনুরোধ জাস্টিফাই নিজেরাই করে নিন। আমার প্রথম আপত্তি হল, ৩০০০টাকা মুল্যের টিকিট (যা কিনা সরবনিম্ন !) কিনে শাহরুখ কে আদৌ দেখা যাবে কি না? কারণ যারা এই টিকিট কাটবেন তারা হয়ত স্টেডিয়ামের গ্যালারী থেকে শুধু কিছু ছায়া দেখবেন। অন্যদিকে বাকি টিকিট এর মুল্য শুনে আমি টাশকি খেয়ে কাইত ! ১৫০০০টাকা একটি সাধারন টিকিট এর মুল্য কি করে হয় আমাদের দেশ এ? এর মানে দাঁড়ায় প্রায় ২১৫ডলার খরচ করলে শাহরুখ ও তার দলের কিছুটা কাছাকাছি থাকা যাবে। ২৫০০০টাকার টিকিট ও আছে...

আমার প্রশ্ন হল, এত টাকা দিয়ে কারা টিকিট কাটবে ? যদি কাটে ও, তারা কি আসলেও অতটুকু আনন্দ নিয়ে উপভোগ করতে পারবেন নাকি শুধু পিছনের সারিতে থেকে গলা ফাটিয়ে "শাহরুখ...শাহরুখ..." করে মুখে ফেনা তুলে ফেলবে ? শাহরুখ একজন অভিনেতা, সেই হিসাবে খুব ভালভাবে বলা চলে, উনি এবং উনার দল আসলে এখানে স্টেজ এ ঠোট মিলাবেন আর কিছুটা অঙ্গভঙ্গি করে টাকাটা নিয়ে যাবেন। আসল গান নয়, আসল মিউজিশিয়ান এর বাদন নয় শুধু মেকি এই ব্যাপার টা কি আসলে আর্ট-স্বুস্থ বিনোদন ? নাকি অন্যকিছু ? কি নাম দেয়া যায় জানি না... এর সরাসরি অর্থ হচ্ছে বাংলদেশের কিছু মানুষ হুজুগে পড়ে "নকল একটি নকল করা" কে দেখার জন্য এত্ত টাকা খরচ করতে যাচ্ছে... দেশ আর সংস্কৃতি গেল গেল বলে রগ ফুলিয়ে চিৎকার করা আমাদের তথাকথিত বুদ্ধিজীবিরা কই? উনারা কি আওয়ামী সরকার এর জুতা চাটতে বিজি নাকি বিরোধী দলের জন্য সহী ইস্যু খুজতে বিজি ক্যামনে বলি?

আমি বলছি না যে এটা পুরোটাই নীতিগত ভাবে নির্বুদ্ধিতা, শুধু বলছি যেখানে টাকার অংকটা মোটা সেখানে বাস্তবতা কোনটা? খোদ ইন্ডিয়াতে কয়জন মানুষ শাহরুখ কে দেখার জন্য ২৫০০০টাকা খরচ করতে আসবে সেটা ভাবার বিষয়।
[আমার ব্লগের নারী পাঠিকাদের কাছে ক্ষমা চাই...তারা ত এখন আমাকে পাইলে আমি শাহরুখ ইস্যুতেই শহীদ হয়ে যাব]

মন্তব্যসমূহ

  1. টিকেট এর দাম এত !!! খান ভাই এর টোটাল দাম কত ???
    আমি তো জানতাম Banglalink/Robi এই সব কিনলে টিকেট ফিরি দেয় !!!

    উত্তরমুছুন
  2. ভাইজান কি আর বলবো...এই এত্ত টাকার টিকিট ও শেষ হয়ে যাইতেসে, বুঝেন বাঙ্গালীর হাতে কত পাত্তি হইসে। খান ভাইরে আনতে কত টাকা লাগতেসে শুনলে আমার মনে হয় কিছু লোকজন স্ত্রোক কইরা মরে যেতে পারে...

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন