সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দিন শেষে মাছি পাশে থাকে

 পদ্য ?



অসুস্থ প্রজন্ম জীবন শেখে টিভির আয়নায়

কাল কেয়ামত হলে লাইভ হবে কোন চ্যানেলে 

যুক্তি যেখানে মুখ লুকায় ক্ষমতার ছায়াতে 

সেখানে বাসমতী চাউলের সুঘ্রান কুকুর ছাড়া কেউ পায়না

দম্ভ আর নিজের দিকে আলোকিত করার তীব্রতা

ঝাঁজরা করে দেয় বিবেকের অথর্ব গম্ভীরতার কাঁচ 

সবাই দৌড়ায় কে কাকে ধাক্কা দিয়ে এক পা সামনে থাকবে

রক্ত আর ধুলার জমাট কাদায় পা ডুবিয়ে চাটুকারের দল

সম্মান আর শ্রদ্ধা যুদ্ধ করে স্বার্থের সাথে 

নির্বিকার দাড়িয়ে থাকে সভ্যতা আপন শান্তির বিনিময়ে


দিনশেষে

একঝাক ভনভনে মাছি থাকে পাশে, দিন শেষে...


-সায়ন

২৭ সেপ্টেম্বর ২০২৩




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একটি আহত দেশ

একটি আহত দেশ নিজেকে চেনাই সোনালী অতীতের অশ্লীল গর্বে সভ্যতার শ্রেষ্ঠত্ব প্রমাণ করি আমি স্বদর্পে কোটি মানুষের জন্য বাধ্যতামূলক আঁধারের পথ লাশের উপরে দাঁড়িয়ে লুকাই নিজের ক্ষত ভুলে যাই সব নীতি ধর্মের নোংরা চাদরে অপদেবতা যেন থাকেন তুষ্ট আমার পরম আদরে ক্রয়যোগ্য সমাজপ্রভুর প্রাচুর্যের স্তুপের ওপাশে বধির হয়ত কোন নির্যাতিতার গলিত লাশে অপরিনত ভ্রুণকে শিশু নামে ডেকে বিভ্রান্ত করার এই অপপ্রয়াস কাকে? গনতন্ত্রের নামে এই পারিবারিক রাজপ্রথায় আর কতজন শহীদ হবে নিরব ব্যাথায়? যে কুতসিত কদর্যের পশুটাকে থুথু দেই চরম ঘৃণা ভরে সে ত আমি ই শুধু আয়নার ওপাশে-

কিছু কথা দিয়ে শুরু...

অনেকদিন থেকেই ভাবছিলাম একটু একটু করে লেখালেখি করি নিজের মত করে।কোন কারণে নয়, শখের বশে অহেতুক কিছু কথা লিখে জীবনের একটা দলিল করে রাখার মত আরকি...কিন্তু কিছুতেই আর হয়ে ওঠে না।সেটাই স্বাভাবিক কারন আমার মত অলস মানুষ কম এ আছে। অবশেষে একদিন শুরু করে দিলাম তাহলে।দেখা যাক কতদিন চলে? মনের অনেক কথা , সামাজিক চিন্তা, নিজের মতামত কিংবা নিতান্তই আবোলতাবোল কিছু হয়ত লিখব। তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যেন কেউ আমার কথা তে আঘাত পেয়ে মাইন্ড না খায়...আমি কোন ব্যক্তি, প্রতিষ্ঠান,দল, গোষ্ঠি, সমিতি, জাতি, গোত্র, ধর্ম বা শ্রেনীকে কেন্দ্র করে, উপেক্ষা করে, কটাক্ষ করে, আঘাত করে, উদ্দেশ্য করে, ইঙ্গিত করে বা উস্কানী দিয়ে কিছু লিখবো না। তারপর ও যদি কেউ যদি আমার কোন পোস্ট দ্বারা মানসিক, সামাজিক, চারিত্রিক, বাহ্যিক, আন্তরিক (!), আর্থিক বা শারিরিক (!?) ক্ষতির সম্মুখীন হয়ে থাকে (যা জীবনেও সম্ভব না, হলেও মানবো না !) তাহলে তা তার ব্যক্তিগত ব্যাপার বলে বিবেচিত হবে কারণ এই ব্লগ শুধুমাত্র ভারসাম্যহীনদের ভারসাম্যের প্রচেষ্টামাত্র... সায়ন আনজীর ২০১০।

Know Thyself - First !!!

নিতান্ত সভ্যতা প্রসূত বিবেক থেকে মাঝে মাঝে কিছু অযাচিত যন্ত্রনা তৈরি হয়। সেগুলো আস্তে আস্তে এমন তীব্রতর হয়ে ওঠে যে তখন মনে হয় কিছু না বলে না করে চুপ থাকাটা নিজের সাথে প্রতারনা ছাড়া আর কিছুই না। কিছুদিন আগে এমন এক Linkedin যন্ত্রনা ছিল, যাদের নাম ছিল professional CV writer. এদের কাজ ছিল আপনার নামে ইতং বিতং চাপাবাজি করে আপনাকে বিপদে (!) ফেলা। এবং এই কাজটা তারা এতটাই confidently করা শুরু করে দিল যে অনেকে confused হয়ে গেল ব্যাপারটা আদৌ objectionable কিনা তা নিয়ে। বিপদ জিনিষটা একটু খোলাসা করে দেই- সিভি ব্যাপারটা আপনার “জীবন বৃত্তান্ত”... সেটার উপরে depend করে আপনার মূল্যায়ন হবে বলেই আপনি সেই “জীবন” এমনভাবে ফুলিয়ে ফাপিয়ে আরেকজন কে দিয়ে present করলেন যে আপনি নিজেই জানেন না আপনার “জীবন”- এ আপনি কি কি করেছেন আর করেন নাই। এবার আসি আরেক নতুন Linkedin যন্ত্রনার পরিচয় করিয়ে দেই। এরা নিজেরা মনে করে এরা সেলস বা মার্কেটিং এ বিশাল সাফল্য অর্জন করে ফেলসে, নিজে অনেক বা* ছিঁড়ে এখন অন্যদের কে জ্ঞান দিয়ে জন সাধারনের সামনে নিজেকে বিশাল বিদ্যাধর প্রমান করার জন্য এরা বড় বড় Linkedin পোস্ট দিয়ে বিভিন্ন...