আমি কে?
উত্তর দেবার জন্য হাজারো মানুষের ভীড়ে
হারিয়ে যাই আবারো
আমি-
শত শ্রমিকের ঘামে ভিজে
শত মানুষের চোঁখের জলে
হাজারো মানুষের মিছিলের ধুলায়
লক্ষ শহিদের রক্তে ভিজে
আমি বার বার খুঁজি শুধু আমার পরিচয়...
কে আমি?
তপ্ত বালুর চরে, সবুজ ঘাসের ঘ্রাণে
শ্যামল ছায়ায় কিংবা ভোরের শিশিরের বিন্দুতে
যা খুঁজি-
গাড়ীর সামনের পতাকার ভাঁজে
ভবনের সুউচ্চ চূড়ায়
আলোকিত রাজপথের কিনারে-
আমি খুজি
ভন্ড নেতার ভাষনে- জ্ঞানী অধ্যাপকের বিবৃতিতে
পুরোহিত বা মুন্সীর আবেগে
ছাত্রের হাতে বা চাকুরের চায়ের কাপে-
আমি শুধু শুধু খুঁজি
অবশেষে খুঁজে পাই
নোংরা কাদায় মাখা-
আমি বাংলাদেশের এক বাঙ্গালী
উত্তর দেবার জন্য হাজারো মানুষের ভীড়ে
হারিয়ে যাই আবারো
আমি-
শত শ্রমিকের ঘামে ভিজে
শত মানুষের চোঁখের জলে
হাজারো মানুষের মিছিলের ধুলায়
লক্ষ শহিদের রক্তে ভিজে
আমি বার বার খুঁজি শুধু আমার পরিচয়...
কে আমি?
তপ্ত বালুর চরে, সবুজ ঘাসের ঘ্রাণে
শ্যামল ছায়ায় কিংবা ভোরের শিশিরের বিন্দুতে
যা খুঁজি-
গাড়ীর সামনের পতাকার ভাঁজে
ভবনের সুউচ্চ চূড়ায়
আলোকিত রাজপথের কিনারে-
আমি খুজি
ভন্ড নেতার ভাষনে- জ্ঞানী অধ্যাপকের বিবৃতিতে
পুরোহিত বা মুন্সীর আবেগে
ছাত্রের হাতে বা চাকুরের চায়ের কাপে-
আমি শুধু শুধু খুঁজি
অবশেষে খুঁজে পাই
নোংরা কাদায় মাখা-
আমি বাংলাদেশের এক বাঙ্গালী
ফিনিশিং খুব ভালো লেগেছে... আরো কবিতা চাই আপনার!!
উত্তরমুছুনSure ... its just the start...khik khik...
উত্তরমুছুন